☰
✕

চাকরি হারাচ্ছেন ম্যানইউ কোচ?

০৮ অক্টোবর, ২০২৬

ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ নিয়ে নতুন গুঞ্জন শুরু হয়েছে। চাকরি হারাতে পারেন বর্তমান কোচ মাইকেল ক্যারিককে! তার বিকল্প হিসেবে কোমোর কোচ সেসক ফ্যাব্রেগাসকে ‘গুরুত্বপূর্ণ বিকল্প’ হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে দাবি করা হয়েছে।

ব্রিটিশ একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যারিকের অধীনে চলতি মৌসুমের শুরুটা আশানুরূপ না হওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ পরিস্থিতিতে ফ্যাব্রেগাসের নামও সামনে এসেছে। তবে এখন পর্যন্ত ক্যারিককে সরিয়ে দেওয়ার কোনো সিদ্ধান্ত নেয়নি ইউনাইটেড।

ফ্যাব্রেগাস বর্তমানে ইতালিয়ান ক্লাব কোমোর দায়িত্বে আছেন। ৩৯ বছর বয়সী স্প্যানিশ কোচ সেখানে প্রশংসনীয় কাজ করেছেন। ২০২৪ সালে কোমোকে সিরি ‘আ’তে ফেরানোর পর দলটির উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি।

ইউনাইটেডের সম্ভাব্য কোচ হিসেবে ফ্যাব্রেগাসের নাম অবশ্য এর আগেও এসেছে। এ বছরের এপ্রিলে সাবেক ইতালি তারকা মার্কো মাতেরাজ্জি বলেছিলেন, ম্যানচেস্টার ইউনাইটেড প্রস্তাব দিলে ফ্যাব্রেগাস সেটি বিবেচনা করবেন। একই সঙ্গে তিনি ক্যারিককেও ইউনাইটেডের দায়িত্বে রাখার পক্ষে মত দিয়েছিলেন।

তবে ফ্যাব্রেগাসকে নিয়ে নতুন গুঞ্জনটি এসেছে মূলত সাংবাদিক ইন্ডি কাইলার একটি দাবির ভিত্তিতে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ক্যারিককে সরানো হলে ফ্যাব্রেগাসকে ইউনাইটেডের ‘সিরিয়াস অপশন’ হিসেবে বিবেচনা করা হচ্ছে এবং তার নাম ক্লাবটির আলোচনায় থাকছে।

২০২৬ সালের মে মাসে ইউনাইটেড অবশ্য ক্যারিকের সঙ্গে দুই বছরের চুক্তি করে তাকে স্থায়ী প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল।