☰
✕

মুন্সীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

০৮ অক্টোবর, ২০২৬

মুন্সীগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ শরীফ দেওয়ান (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে মুন্সীগঞ্জ সদর উপজেলার ধামদো পুরহিতপাড়া এলাকার জান্নাতুল নূর জামে মসজিদের সামনের পাকা সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শরীফ দেওয়ান টংগীবাড়ী উপজেলার আমতলী এলাকার আঃ হাই দেওয়ানের ছেলে। জেলা পুলিশ তাকে মাদক ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ জানায়, মুন্সীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ৮ অক্টোবর ভোর ৪টা ৫০ মিনিটে ডিবির এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে অভিযান চালিয়ে শরীফ দেওয়ানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

জেলা পুলিশ আরও জানায়, এর আগে প্রায় দুই মাস আগে শরীফ দেওয়ানকে ২ হাজার ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছিল ডিবি পুলিশ। সর্বশেষ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।