☰
✕

বীরগঞ্জে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

০৯ অক্টোবর, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিমল দেবনাথ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীসহ দুজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১০ নম্বর মোহনপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিমল দেবনাথ শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী এলাকার রাঙ্গালীপাড়া গ্রামের রমেশ দেবনাথের ছেলে। আহতরা হলেন তার স্ত্রী দীপ্তি দেবনাথ এবং একই উপজেলার শতগ্রাম ইউনিয়নের মুচিবাড়ি সরকারপাড়া গ্রামের রাকিবুল ইসলামের স্ত্রী রোজিনা আক্তার।

স্থানীয় সূত্রে জানা যায়, বিমল দেবনাথ, তার স্ত্রী দীপ্তি দেবনাথ ও রোজিনা আক্তার নীলফামারীর উত্তরা ইপিজেডে কাজ করতেন। বৃহস্পতিবার রাতে তারা মোটরসাইকেলে করে নীলফামারী থেকে ঝাড়বাড়ীর বাড়ির উদ্দেশে রওনা হন। একই সময়ে বিপরীত দিক থেকে একটি ট্রলি ঝাড়বাড়ী থেকে বীরগঞ্জের দিকে যাচ্ছিল।

পথে সাহেবগঞ্জ বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে ট্রলি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা বিমল দেবনাথ ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় তার স্ত্রী দীপ্তি দেবনাথ ও রোজিনা আক্তার আহত হন।

পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিব