☰
✕

দিল্লিতে আটক করা হল মমতা বন্দ্যোপাধ্যায়কে

১০ অক্টোবর, ২০২৬

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আটক করল দিল্লি পুলিশ। বেআইনিভাবে জমায়েতের অভিযোগে আটক করা হয়েছে মমতাকে। কেন আটক করা হল কালীঘাট তৃণমূল নেত্রীকে?

আজ দিল্লির সাউথ অ্যাভিনিউতে বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন দোলা সেন, শামিরুল ইসলাম, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েনরা। দিল্লি পুলিশ এসে তাঁদের সরতে বলেন। দিল্লিতে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর থাকায় পাঁচজনের বেশি জমায়েত করা যাবে না। এই কারণ দেখিয়েই ধর্না প্রত্য়াহার করতে বলা হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু তারপরও ধর্নায় বসে থাকেন মমতা ও তৃণমূলের বাকি সদস্যরা। এরপরই আটক করা হয় তাঁদের। তাদের বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ কাস্টরিতে।