☰
✕

জেদ্দা থেকে ফ্লাইট চলাচল বন্ধ, আটকা ঢাকাগামী যাত্রীরা

১১ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে নিরাপত্তাজনিত কারণে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় ঢাকাগামী বাংলাদেশ বিমানের যাত্রীরা আটকা পড়েছেন। ফ্লাইট ছাড়তে না পারায় যাত্রীদের বোর্ডিংও শুরু করা সম্ভব হয়নি।

জেদ্দা বিমানবন্দরে নিযুক্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে বিমান ছাড়তে পারছেন না। এ কারণে ঢাকাগামী ফ্লাইটের যাত্রীরা আটকা পড়েছেন।

বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট চলাচল নিয়ে অনিশ্চয়তা রয়েছে। এতে ঢাকাগামী যাত্রীদের ভোগান্তি বাড়ছে।