১১ অক্টোবর, ২০২৬
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার জয়পুরহাট জেলা বিএনপির উদ্যোগে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় বক্তারা শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। সেই সঙ্গে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির নেতাকর্মীদের সব সময় সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব। এছাড়াও হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নন্দকিশোর আগরওয়াল, হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের সভাপতি উৎপল কুমার, পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট ঋষিকেশ সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট স্বপন তালুকদার।