১২ অক্টোবর, ২০২৬
হাইকোর্টের নির্দেশনা বাস্তবায়নে আদি বুড়িগঙ্গা নদীর দুই তীরে বর্জ্য অপসারণ ও অবৈধ স্থাপনা উচ্ছেদে আগামীকাল সোমবার যৌথ অভিযান পরিচালনা করবে ঢাকা জেলা প্রশাসন, বিআইডব্লিউটিএ, পরিবেশ অধিদপ্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল ১০টা থেকে কামরাঙ্গীরচর ঠোটার মুখ, ইসলামবাগ, লালবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হবে। অভিযানে ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ'র নির্বাহী ম্যাজিস্টেটরা নেতৃত্ব দেবেন।
বিআইডব্লিউটিএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত শনিবার রাজধানীর বুড়িগঙ্গা নদীর তীর থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং নদী দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে নদী তীর পরিদর্শন করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মুহিদুল ইসলাম।
গত ২ সেপ্টেম্বর রিট পিটিশন নং-৩৬৭৬/২০১০-এর পরিপ্রেক্ষিতে দেওয়া আদেশে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য অপসারণ এবং ভবিষ্যতে নদীতীরে বর্জ্য ফেলা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।