১২ অক্টোবর, ২০২৬
নারায়ণগঞ্জ জেলা পরিষদের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেলার ২৪০টি পূজামণ্ডপে মোট ২৪ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
প্রতিটি মণ্ডপে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।।
দুপুরে জেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন মণ্ডপের প্রতিনিধিদের হাতে এই অনুদানের চেক হস্তান্তর করা হয়।
জেলা পরিষদের প্রশাসক মামুন মাহমুদ প্রধান অতিথি হিসেবে প্রতিনিধিদের হাতে চেক তুলে দেন।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা রামানন্দ পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান জয় কে রায় চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শংকর কুমার দে এবং সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন।