☰
✕

ভিড় ঠেলে ছোঁয়ার চেষ্টা তরুণীর, ফিরিয়ে দিলেন অমিতাভ বচ্চন

১২ অক্টোবর, ২০২৬

গতকাল ১১ অক্টোবর ছিল বলিউড মহাতারকা অমিতাভ বচ্চনের জন্মদিন। এদিন প্রিয় তারকাকে দেখতে বিগ বির বাসভবনে সামনে জড়ো হয়েছিলেন অগণিত ভক্ত। অভিনেতাও নেমেছিলেন সে অভিবাদন গ্রহণ করতে। তখনই এক অপ্রত্যাশিত ঘটনা। ভক্তদের ভিড় থেকে অমিতাভকে এক তরুণী ছোঁয়ার চেষ্টা করলেও ফিরিয়ে দেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে এরইমধ্যে অমিতাভের সঙ্গে ওই তরুণীর ভিডিওটি ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভিড় ঠেলে অমিতাভের কাছে পৌঁছানোর চেষ্টায় রত তরুণী। নিরাপত্তারক্ষীরা বাঁধা দিতে এগিয়ে আসেন। অমিতাভও এড়িয়ে যান। হাত মেলানোর অনুরোধ প্রত্যাখ্যান করেন। নিরাপত্তারক্ষীদের দিকে ইশারায় তরুণীকে সরিয়ে দেওয়ার নির্দেশ দেন। 

তবে ই তরুণীক এড়িয়ে গেলেও বাকি ভক্তদের ঠিকই অভিবাদন জানিয়েছেন অভিনেতা। লাল পাঞ্জাবি পরে দুই হাত জোড় করে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করেন। তাদের তৈরি প্রমাণ সাইজের মালার সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন। 

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। কেউ প্রশ্ন তুলছেন অমিতাভের আচরণ নিয়ে। তবে অনেকে আবার অভিনেতার পক্ষ নিয়েছেন। সম্মান জানাচ্ছেন তার আচরণকে।