১৪ অক্টোবর, ২০২৬
মাদারীপুর পৌরসভার পুরান বাজার এলাকায় অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে পৌরসভা ও মাদারীপুর বণিক সমিতি কর্তৃপক্ষ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের পুরান বাজার এলাকার বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দেওয়া হয়। পাশাপাশি ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয় এবং অবৈধ স্থাপনাগুলো সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন, মাদারীপুর পৌর সচিব খন্দকার ফিরোজ আহমেদ ইলিয়াজ, মাদারীপুর বণিক সমিতির সদস্য সচিব শফিক খান, বণিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান বিপ্লবসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের চলাচল নির্বিঘ্ন করা এবং বাজার এলাকার শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।