☰
✕

রূপগঞ্জে ব্যবসায়ীর বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

১৫ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বুধবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার রূপগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ নবগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ নবগ্রাম এলাকার মৃত সামছুল মিয়ার ছেলে ব্যবসায়ী সবুজ মিয়ার বসতবাড়িতে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজের কারণে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

অগ্নিকাণ্ডের পর মুহূর্তের মধ্যে তা আশেপাশে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে ততক্ষণে ঘরে থাকা টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, আগুনের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।