১৫ অক্টোবর, ২০২৬
জয়পুরহাটে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রেসক্লাবের পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদিরের নিজস্ব অর্থায়ন ও আয়োজনে এই সামগ্রী বিতরণ করা হয়।
বুধবার (১৪৪ অক্টোবর) রাতে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট সংগঠনের সভাপতি আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদির। তিনি তার বক্তব্যে বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এটি আমাদের সম্প্রীতির উৎসব। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের প্রতিটি ক্ষেত্রে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা বজায় রাখা আমাদের দায়িত্ব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাবে সদস্য রতন কুমার খা, সুজন কুমার মণ্ডল। এ সময় জয়পুরহাট প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের হাতে শারদীয় দুর্গোৎসবের উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।