১৬ অক্টোবর, ২০২৬
চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে এ অভিযানকালে দালালির অভিযোগে ৩ জনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেন তিনি।
অভিযানকালে এমপি সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলে হয়রানি ও দুর্নীতির বিষয়ে খোঁজ নেন। পরে তিনি বলেন, পাসপোর্ট অফিসের পরিবেশ ভালো না। আমরা এ কার্যালয়কে দুর্নীতি ও দালালমুক্ত দেখতে চাই। সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে পাসপোর্ট সেবা পান, সে লক্ষ্যে তিনি সংশ্লিষ্টদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, আটক তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।