☰
✕

লভ্যাংশ ঘোষণা করেছে শেয়রবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি

১৬ অক্টোবর, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ২০২৬ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিগুলোর পর্ষদ লভ্যাংশ ঘোষণা করে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

লভ্যাংশ ঘোষণা করা কোম্পানিগুলো হলো- নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ, বিএসআরএম স্টিলস, বিএসআরএম লিমিটেড এবং বাংলাদেশ ল্যাম্পস।

নাহি অ্যালুমিনিয়াম

সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের ২ দশমিক ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে নাহি অ্যালুমিনিয়াম। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭১ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৭ টাকা ১৮ পয়সা।  কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১২ ডিসেম্বর সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

ফার ইস্ট নিটিং

সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৬ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ফার ইস্ট নিটিং। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ৬৭ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ৭৫ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৩ ডিসেম্বর বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১২ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিএসআরএম স্টিলস

সমাপ্ত হিসাববছর শেয়ারহোল্ডারদের জন্য ৬০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসআরএম স্টিলস। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৩ পয়সা। আগের বছর একই সময়ে এই আয় ছিল ১৩ টাকা ৭৭ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১০৬ টাকা ৩৬ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৭ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বিএসআরএম

সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বিএসআরএম। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২৩ টাকা ৫৪ পয়সা। আগের বছর একই সময়ে আয় ছিল ২০ টাকা ৫৭ পয়সা। গত ৩০ জুন সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৮৬ টাকা ৬ পয়সা। কোম্পানিটির এজিএম আগামী ১৭ ডিসেম্বর দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ল্যাম্পস

সমাপ্ত হিসাববছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বাংলাদেশ ল্যাম্পস। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছর একই সময়ে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান ছিল ৬ টাকা ২২ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬১ টাকা ২ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৫ ডিসেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ৯ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।