☰
✕

ওমান সাগরে তেলবাহী ট্যাঙ্কারে আগুন, ইরানের সতর্কবার্তা

১৬ অক্টোবর, ২০২৬

ওমান সাগরে বিধি লঙ্ঘনকারী তেলবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ইরানের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির পূর্বে নিষিদ্ধ ঘোষিত একটি এলাকায় ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে অতিক্রম করার চেষ্টা করার সময় এই অগ্নিকাণ্ডের সূচনা হয়।

ইরানের সেনাবাহিনী নৌবাহিনীর জনসংযোগ দপ্তর থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে নিয়মিত টহল ও নজরদারির দায়িত্বে থাকা পর্যবেক্ষণ দলগুলো এই নিয়ম লঙ্ঘনকারী ট্যাঙ্কারটিকে শনাক্ত করে। ট্যাঙ্কারটি নিজেদের অবস্থান গোপন রাখতে ট্র্যাকিং সরঞ্জাম বন্ধ করে দিয়েছিল এবং বেআইনিভাবে ওমানের নিষিদ্ধ এলাকা দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল। সেই সময়ই এতে আগুন ধরে যায়।

ইরানের সেনাবাহিনী জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি তাদের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ ও নিবিড় নজরদারিতে রয়েছে। ওই অঞ্চলে যেকোনো অননুমোদিত প্রবেশ বা বিধি লঙ্ঘনের বিরুদ্ধে কড়া নজরদারি বজায় রাখা হচ্ছে।

সূত্র: মেহের নিউজ