☰
✕

সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

১৭ অক্টোবর, ২০২৬

গোপালগঞ্জের কাশিয়ানীতে বোরো ধানের ক্ষেতে সেচের মোটর চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কালু মন্ডল (৩০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা কাপালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কালু মন্ডল ওই গ্রামের হরেন মন্ডলের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, কালু মন্ডল স্থানীয় হাসমত মোল্লার বোরো ধানের ব্লকে সেচশ্রমিক হিসেবে কাজ করতেন।

শুক্রবার সকালে জমিতে সেচ দেওয়ার জন্য মোটর চালাতে গিয়ে তিনি হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।