☰
✕

কক্সবাজারে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

১৮ অক্টোবর, ২০২৬

কক্সবাজারে রামু থানাধীন চেইন্দা এলাকায় পৃথক অভিযানে ২৮ কেজি গাঁজা ও ২টি বাটন মোবাইল ফোনসহ ৩ জন রোহিঙ্গা মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। 

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি) এর সহকারি পরিচালক আ ম ফারুক জানিয়েছেন, গোপন সংবাদ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৬ অক্টোবর রাতে ১০ কেজি গাঁজা ও ০১টি বাটন মোবাইল ফোনসহ আসামী মোঃ জুনায়েদকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তীতে একই স্থানে ব্যাটালিয়ন সদরের আভিযানিক দল ১৭ অক্টোবর ভোরে পৃথক অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজা ও ১টি বাটন মোবাইল ফোনসহ আরও ২ জন রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। এ সময় আটককৃতদের নিকট হতে অপরাধের কাজে ব্যবহৃত ২টি বাটন মোবাইল ফোন আলামত হিসেবে উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃত মোঃ জুনায়েদ (২২) ক্যাম্প-৮ ডবিøউ, ব্লক-এস/৫২ মোঃ দলিল আহমদের পুত্র, মৃত মোহাম্মদ হোসেনের পুত্র কবির হোসেন (২৩) ও  ক ক্যাম্প-২, ব্লক-এ১ এর শফিকের পুত্র মোহাম্মদ বেলাল (২০)। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।