১৮ অক্টোবর, ২০২৬
ঝিনাইদহে আপন বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে। নিহত সোহান মন্ডল(৩৫) ওই গ্রামের ইজাল ফকিরের ছেলে।
জানা গেছে, বড় ভাই সুমন মন্ডলের স্ত্রীর সাথে ছোট ভাই সোহানের স্ত্রীর তুচ্ছ ঘটনা নিয়ে দুই জা-এর মধ্যে কথাকাটি হয়। ঘটনাটি শুনতে পেয়ে বড় ভাই কোদাল নিয়ে মাঠে গিয়ে ছোট ভাইয়ের মাথায় আঘাত করে। এ সময় স্থানীয়রা সোহান মন্ডলকে উদ্ধার করে ২৫০ শষ্য বিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, খবর পয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে পুলিশ। হত্যাকারীকে গ্রেফতারের চেষ্টা চলছে।