☰
✕

হবিগঞ্জে টমটমে বসা নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

১৯ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জে টমটমে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) বিকালে শহরের শহরের উমেদনগর খাবাড়ির সৈয়দ আলী এবং মোল্লাবাড়ির আফিল উদ্দিনের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, টমটমে বসাকে কেন্দ্র করে ওই দু পক্ষের নারীদের মধ্যে বিরোধ দেখা দেয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। দেড় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।