☰
✕

কুমিল্লায় পূজামন্ডপ পরিদর্শনে পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ

২০ অক্টোবর, ২০২৬

কুমিল্লা শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে সদর উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ।

সোমবার দিনব্যাপী তারা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ ঘুরে দেখেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তারা সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও আয়োজকদের সঙ্গেও মতবিনিময় করেন।

এদিকে, দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে মন্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠেছে সেসব স্থান। এরই ধারাবাহিকতায় মহাষ্টমীর দিন উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনে বের হন নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য শুভেন্দু ভৌমিক (করন মাষ্টার), উপজেলা শাখার সভাপতি যোগেশ সরকার, সিনিয়র সহ-সভাপতি ডা. মধুসূদন রায়, সহ-সভাপতি ডা. স্বপন কুমার মজুমদার ও বিজন কর, যুগ্ম সাধারণ সম্পাদক খোকন দত্ত, সাংগঠনিক সম্পাদক শ্যামল দত্ত, সমাজকল্যাণ সম্পাদক ডা. সুমন বৈষ্ণব এবং সহ-সাংগঠনিক সম্পাদক তপন চন্দ্র শীল প্রমুখ। এ সময় অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার।