☰
✕

খুলনায় সুন্দরবনে হরিণ শিকারি আটক

২১ অক্টোবর, ২০২৬

খুলনা জেলার কয়রা উপজেলায় সুন্দরবনে হরিণ শিকারের অভিযোগে আয়াতুল্লাহ গাজী (২২) নামের একব্যক্তিকে আটক করেছে বন বিভাগ। 

এ সময় তার কাছ থেকে শিকারের ফাঁদসহ হরিণের খণ্ডিত মাথা ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার দিবাগত রাতে সুন্দরবনের খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযানকালে ওই ব্য্যক্তিকে আটক করা হয়। 

আজ মঙ্গলবার বানিয়াখালী ফরেস্ট স্টেশন কর্মকর্তা কে এম রাশেদ সাদাত এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃত আয়াতুল্লাহ গাজী খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আব্দুল কুদ্দুস গাজীর ছেলে।

বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা রেঞ্জের বানিয়াখালী ফরেস্ট স্টেশনের আওতাধীন ময়দাপাশা খাল এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে একটি ডিঙি নৌকায় থাকা হরিণের খণ্ডিত মাথা, আনুমানিক দেড়কেজি কলিজা ও নাড়িভুঁড়ি, প্রায় ৭০ মিটার ছিটকা ফাঁদ, একটি দা, একটি ছুরি এবং রক্তমাখা সাদা ককসিট জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।