২১ অক্টোবর, ২০২৬
বলিউডের ‘ডার্লিংস’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেত্রী ও কনটেন্ট ক্রিয়েটর দিব্যা ভিনেকর আর নেই।
বুধবার (২১ অক্টোবর) তার আকস্মিক মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
দিব্যার মৃত্যুর খবর জানিয়েছেন তার বন্ধু ও জনপ্রিয় রেডিও জকি (আরজে) রোহিণী রামনাথন। তার প্রয়াণের খবরে শোক প্রকাশ করছেন সহকর্মী ও অনুরাগীরা।
ইনস্টাগ্রামে আবেগঘন পোস্টে রোহিণী জানান, দিব্যার মৃত্যু ছিল আকস্মিক ও অপ্রত্যাশিত। প্রিয় বন্ধুকে হারিয়ে শোকাহত তিনি।
পোস্টে তিনি লেখেন, অত্যন্ত দুঃখ ও বিস্ময়ের সঙ্গে জানাতে হচ্ছে, তাদের প্রিয় ‘ডিভি’ (ডিভ্যা ভিনেকর) আর নেই। তার আকস্মিক চলে যাওয়া মেনে নেয়া কঠিন। পরিবার ও যাদের জীবনে দিব্যা প্রতিদিন ভালোবাসা ও আন্তরিকতার ছাপ রেখে গেছেন, তারা এখন এই শোক সামলানোর চেষ্টা করছেন। এ সময়ে অপ্রয়োজনীয় খোঁজখবর না নেয়ার অনুরোধও জানান তিনি।