☰
✕

সৌদির কিং ফাহাদ বিমানবন্দরে হামলা, নিহত ১

২২ অক্টোবর, ২০২৬

সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)।

জিএসিএ-এর বিবৃতিতে বলা হয়, বুধবার সন্ধ্যায় বিমানবন্দরটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। হামলায় বিমানবন্দর এলাকার বেশ কিছু স্থাপনা ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

তবে ঠিক কী ধরনের হামলা চালানো হয়েছে এবং এই হামলার পেছনে কারা জড়িত- এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সৌদি কর্তৃপক্ষ।

এর আগে, চলতি মাসের শুরুতে সৌদি আরবের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ ১৪ জন নিহত হয়েছিলেন। 

সূত্র: এএনআই