☰
✕

ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে রিজভী

২২ অক্টোবর, ২০২৬

অসুস্থ ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে দেখতে হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে গিয়ে মন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম, হাসপাতালের পরিচালকসহ চিকিৎসকরা। তিনি মিজানুর রহমান মিনুর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু বুধবার (২১ অক্টোবর) হঠাৎ অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে বৃহস্পতিবার তাকে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে আনা হয়।