০৩ অক্টোবর, ২০২০
রাষ্ট্রপতি এমমানুয়েল ম্যাক্রন ফ্রান্সের ধর্মনিরপেক্ষ মূল্যবোধকে "ইসলামপন্থী উগ্রবাদ" হিসাবে অভিহিত করার বিরুদ্ধে একটি পরিকল্পনা উন্মোচন করেছেন এবং বলেছেন যে এই ধর্ম সারা বিশ্ব জুড়েই "সঙ্কটে "
শুক্রবার দীর্ঘ প্রতীক্ষিত ভাষণে ম্যাক্রন জোর দিয়েছিলেন যে ধর্মকে শিক্ষা থেকে দূরে রাখতে এবং ফ্রান্সের পাবলিক সেক্টরে একটি নতুন অভিযানে কোনও ছাড় দেওয়া হবে না।
ম্যাক্রন বলেন "ইসলাম এমন একটি ধর্ম যা আজ সারা বিশ্বে সংকটে রয়েছে, আমরা কেবল আমাদের দেশে এটি দেখছি না।
তিনি জানান, ধর্ম নিয়ে ১৯০৫ সালের একটি আইনকে শক্তিশালী করতে ডিসেম্বরে বিল আনা হচ্ছে। এর মাধ্যমে ফ্রান্সে মৌলবাদ দূর করা হবে এবং সবাই যাতে একত্র বাস করতে পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ ধর্মনিরপেক্ষতাই ফ্রান্সের ভিত্তি।
তিনি সব মুসলিমকে চরমপন্থার জন্য দায়ী করেন না বলেও উল্লেখ করেন।
ফ্রান্সে ইতিমধ্যে হিজাব নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইনের মাধ্যমে ইসলামের প্রতি আরো কঠোর অবস্থান নেওয়া হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
দেশটির মুসলিম মানবাধিকারকর্মী ইয়াসের লৌয়াতি বলেন, মুসলিমদের নানাভাবে হুমকি দেওয়া হয়। এখন সেটা করতে অঙ্গীকার করা হচ্ছে।
প্রেসিডেন্ট মুসলিমবিরোধী বামপন্থিদের উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন লৌয়াতি। এছাড়া অন্যান্য ধর্মের মানুষও প্রেসিডেন্টের বক্তব্যের নিন্দা জানিয়েছেন। —আলজাজিরা