২৪ অক্টোবর, ২০২৬
পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর বেশ কয়েকটি এলাকায় টানা চার ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ সময় আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস পাবেন না।
তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত সড়কের উভয় পাশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া নর্দ্দা, কালাচাঁদপুর, বসুন্ধরা, জোয়ার সাহারা, ভাটারা ও বারিধারা জে ব্লকসহ আশপাশের এলাকায়ও নির্ধারিত সময়ে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
পাইপলাইনের জরুরি মেরামতকাজের কারণে সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।