☰
✕

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে, একজনের মৃত্যু

২৬ অক্টোবর, ২০২৬

ঢাকার কেরানীগঞ্জের আমিন প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ২টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। 

এর আগে কেরানীগঞ্জে ওই প্লাস্টিকের কারখানায় আগুন লাগলে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট আগুন নেভাতে কাজ করে।

ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বীন জসিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, সোমবার দুপুর সাড়ে ১২টায় খবর পাওয়ার পর প্রথমে ৫ ইউনিট কাজ শুরু করলেও পরে আরও ৩টি ইউনিট যোগ দেয়।