☰
✕

ভারতীয় হাইকমিশনের সতর্কতা সচেতনতা সপ্তাহ শুরু

২৭ অক্টোবর, ২০২৬

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদীর নেতৃত্বে হাইকমিশনের কর্মকর্তারা সততা ও নিষ্ঠার শপথ গ্রহণের মধ্য দিয়ে সতর্কতা সচেতনতা সপ্তাহের সূচনা করেছেন। 

সোমবার (২৬ অক্টোবর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

২৬ অক্টোবর শুরু হওয়া এ সপ্তাহ চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। এবারের সপ্তাহের মূল প্রতিপাদ্য ‘সমৃদ্ধির জন্য সততা’।