☰
✕

ওজনে কম দেওয়ায় নড়াইলে তিন বেকারিকে জরিমানা

২৭ অক্টোবর, ২০২৬

নড়াইলে বেকারির খাদ্যপণ্যে রং মেশানো ও ওজনে কম দেওয়ার অভিযোগে তিন বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার বেলা ১২টার দিকে নড়াইল পুরাতন বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে মাহমুদা বেকারিকে ২ হাজার টাকা, আল আমিন বেকারিকে ২ হাজার টাকা এবং পদ্মা বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান বাসসকে জানান, পুরাতন বাস টার্মিনাল এলাকায় বাজার তদারকির অংশ হিসেবে তিন বেকারিতে অভিযান চালিয়ে খাদ্যপণ্যে রং মেশানো ও ওজনে কম দেওয়ার অভিযোগে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া বেকারিগুলোকে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।