☰
✕

নোয়াখালীতে চোরাইমালসহ আটক ২

২৯ অক্টোবর, ২০২৬

নোয়াখালী সদরে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ শাহাদাত হোসেন ও ইয়াসিন নামে দুইজনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বেশ কয়েকদিন ধরে বিভিন্ন বাসা বাড়ি, দোকান ও মসজিদের ব্যাটারিসহ বিদ্যুতের তার চুরির অভিযোগে বুধবার বিকেলে অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিপুল পরিমাণ সরকারী বিদ্যুতের তার, পাঁচটি গ্যাস সিলিন্ডার, বেশ কয়েকটি ব্যাটারি, বিভিন্ন যন্ত্রপাতি, চারটি মোটরসাইকেল, পিকআপ ভর্তি ও দুইটি সিএনজি ভর্তিসহ বিপুল পরিমাণ মালামালসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।