৩০ অক্টোবর, ২০২৬
রৌমারীতে জিঞ্জিরাম নদীতে ডুবে আব্দুল্লাহ (৬) ও নাঈম (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল্লাহ বামনের চর এলাকার নুরুজ্জামানের ছেলে এবং নাঈম একই এলাকার নবীন চানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে শিশু দুটি বাড়ির পাশে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে তারা পাশের জিঞ্জিরাম নদীতে পড়ে ডুবে যায়। পরে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তাদের মরদেহ দেখতে পান।
এ বিষয়ে রৌমারী থানার ওসি কাওসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক ঘটনা। তবে এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে