৩১ অক্টোবর, ২০২৬
বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) আগামী ৫ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আয়োজন করতে যাচ্ছে বারভিডা কার এক্সপো ২০২৬।
বাংলাদেশের অটোমোবাইল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ এই আয়োজনের মূল লক্ষ্য হলো জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়িগুলোকে একটি ছাদের নিচে নিয়ে আসা এবং সাধারণ ক্রেতাদের জন্য গাড়ি দেখা, বিভিন্ন মডেল তুলনা করা, দাম যাচাই করা ও পছন্দের গাড়ি কেনার সুযোগ সৃষ্টি করা ।
এক ছাদের নিচে জাপানের জনপ্রিয় সব গাড়ি
তিন দিনব্যাপী এই এক্সপোতে প্রদর্শিত হবে জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি। এর মধ্যে থাকবে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ডসহ আরও অনেক আকর্ষণীয় মডেল। দর্শনার্থীরা সরাসরি বিভিন্ন গাড়ি দেখার পাশাপাশি মডেলভেদে বৈশিষ্ট্য, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দাম তুলনা করতে পারবেন। একই জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি দেখার মাধ্যমে ক্রেতারা নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সঠিক গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন।
এই আয়োজনের মাধ্যমে গাড়ি ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ক্রেতাবান্ধব করে তোলাই বারভিডার অন্যতম উদ্দেশ্য।
বাংলাদেশে জাপানি গাড়ির গৌরবময় ৫০ বছরের ইতিহাস
বারভিডা কার এক্সপো ২০২৬-এর অন্যতম প্রধান আকর্ষণ হবে বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের গৌরবময় যাত্রার বিশেষ ঐতিহাসিক প্রদর্শনী। এই প্রদর্শনীতে তুলে ধরা হবে বাংলাদেশে জাপানি গাড়ির আগমন থেকে শুরু করে গত পাঁচ দশকে জাপানি অটোমোবাইল শিল্পের বিবর্তন এবং বাংলাদেশের পরিবহন খাতে এর অসামান্য অবদান। পুরোনো দিনের ঐতিহাসিক গাড়ির ছবি, বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় জাপানি গাড়ি এবং সময়ের সঙ্গে গাড়ির প্রযুক্তিগত পরিবর্তন দর্শনার্থীদের সামনে তুলে ধরা হবে।
একসময় বাংলাদেশের সড়কে যেসব জাপানি গাড়ি ছিল আভিজাত্য ও নির্ভরযোগ্যতার প্রতীক, সেখান থেকে আজকের আধুনিক হাইব্রিড ও উন্নত প্রযুক্তির গাড়িÑএই দীর্ঘ পথচলার গল্পই হবে বিশেষ প্রদর্শনীর মূল বিষয়। জাপানি গাড়ি শুধু বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে সমৃদ্ধ করেনি, বরং কর্মসংস্থান, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য এবং সরকারের রাজস্ব আয়ে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে।
কেন এই কার এক্সপো?
বারভিডা মনে করে, অটোমোবাইল খাত শুধু গাড়ি আমদানি ও বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়। এই খাতের সঙ্গে জড়িয়ে রয়েছে বিপুল কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি, বিনিয়োগ, প্রযুক্তির বিকাশ এবং আন্তর্জাতিক বাণিজ্যিক সম্পর্ক।
এই এক্সপোর মাধ্যমে বারভিডা যে লক্ষ্যগুলো অর্জন করতে চায় :
বাংলাদেশের জাপানি রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও জনপ্রিয় ও গতিশীল করা।
ক্রেতা ও গাড়ি ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ সৃষ্টি করা ।
একই স্থানে বিভিন্ন মডেল ও দামের গাড়ি দেখার সুযোগ তৈরি করা ।
জাপানি গাড়ির গুণগত মান, নির্ভরযোগ্যতা ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা ।
বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ঐতিহাসিক অবদান তুলে ধরা ।
দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও রাজস্ব আয়ে রিকন্ডিশন্ড গাড়ি খাতের অবদান তুলে ধরা ।
সর্বসাধারণের প্রতি আন্তরিক আমন্ত্রণ
বারভিডা কার এক্সপো ২০২৬ পরিদর্শনের জন্য দেশের সকল গাড়িপ্রেমী, সম্ভাব্য গাড়ি ক্রেতা, পরিবার, ব্যবসায়ী, পেশাজীবী, গণমাধ্যমকর্মী এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছে। আপনি যদি গাড়ি কেনার পরিকল্পনা করেন, বিভিন্ন মডেল ও দাম তুলনা করতে চান, আধুনিক হাইব্রিড প্রযুক্তি সম্পর্কে জানতে চান কিংবা বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের ইতিহাস দেখতে চান, তাহলে এই আয়োজন আপনার জন্য। আসুন, এক ছাদের নিচে দেখুন জাপানের জনপ্রিয় সব রিকন্ডিশন্ড গাড়ি। পছন্দের গাড়ি খুঁজুন, দাম তুলনা করুন এবং নিজের স্বপ্নের গাড়িটি বেছে নিন ।