০১ নভেম্বর, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম পিরোজপুর জেলা বার ইউনিটের উদ্যোগে শনিবার বেলা ১১ টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
এ সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির অহ্ববায়ক নজরুল ইসলাম খান।
ফোরামের আহ্বায়ক অ্যাড. নিজামউদ্দিন সরদারের সভাপতিত্বে ও সদস্য সচিব অ্যাড. আকরাম আলী মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাড.আবুল কালাম আকন।
এ সময় বক্তারা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইতিহাস, ঐতিহ্য ও গণতন্ত্র প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
আগামী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যদের বিজয় করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এ সভায়।
এ সময় জেলা জাতীয়তাবাদী ফোরামের সদস্যসহ জেলা বারের আইনজীবীরা উপস্থিত ছিলেন।