☰
✕

‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক

০১ নভেম্বর, ২০২৬

কাজের মান উন্নয়ন এবং ব্যাংকের স্ট্যান্ডার্ডকে ক্রমাগত উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে প্রতিষ্ঠানটির ২৫ জন কর্মকর্তাকে ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা দিয়েছে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটি ১০০ দিনে ৩ হাজার কোটি টাকা আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

সম্প্রতি ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান, পরিচালনা পর্ষদের সদস্য, স্বতন্ত্র পরিচালকবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও উপব্যবস্থাপনা পরিচালক। 

শুভেচ্ছা বক্তব্যে চেয়ারম্যান কর্মীদের নিষ্ঠা, সততা ও সম্মিলিত প্রচেষ্টার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পেশাদারিত্ব ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে এ অর্জনকে ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন। 

‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ কর্মীদের সাফল্যের স্বীকৃতি প্রদান, কর্মস্পৃহা বৃদ্ধি এবং উৎকর্ষের সংস্কৃতি সুদৃঢ় করার একটি উদ্যোগ, যা সবাইকে নিজেদের কাজের মান উন্নয়ন এবং ব্যাংকের স্ট্যান্ডার্ড আরও উঁচুতে নিয়ে যেতে অনুপ্রাণিত করে। স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি ভবিষ্যতেও গ্রাহকদের আস্থা, দক্ষ মানবসম্পদ ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে অগ্রযাত্রা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।