☰
✕

মিরপুরে পুলিশের গাড়িতে আগুন

০১ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে মেট্রোরেলের নিচে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১ নভেম্বর) এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনার বিষয়টি এনপিবি নিউজকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, ‘আমরা খবর পেয়েছি। ঘটনাস্থলে ইউনিট যাচ্ছে।’