০৩ নভেম্বর, ২০২৬
চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়ের করা অপহরণ, ধর্ষণ ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলার প্রধান পলাতক আসামি নুর হোসাইন নুরকে (৩৮) গ্রেফতার করেছে এসআরবি-৭। সোমবার সন্ধ্যায় ঢাকার কোতোয়ালি থানার বাদামতলী এলাকার হাজি আফছার করিম সুপার মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। নুর হোসাইন নুর, চট্টগ্রামের স›দ্বীপ উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের সারেং বাড়ির মৃত নুর আলমের ছেলে।
এসআরবি-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (গণমাধ্যম) মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, হালিশহর থানায় দায়ের করা মামলার এজাহারনামীয় প্রধান পলাতক আসামি নুর ঢাকার কোতোয়ালি থানা এলাকায় অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় ঢাকার কোতোয়ালি থানার বাদামতলী এলাকার হাজি আফছার করিম সুপার মার্কেটের সামনে থেকে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার পর নুর হোসাইন নুরকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।