০৩ নভেম্বর, ২০২৬
টানা ১২ দিন ধরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়কে ইউপিডিএফ সমর্থিত সংগঠন গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশনের ডাকে অবরোধ চলছে।
মঙ্গলবার সকাল ৬টায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বাঘাইহাট সড়কে শুকনো গাছের গুঁড়িতে আগুন দিয়ে পালিয়ে যায় অবরোধকারীরা।
এদিকে, অবরোধ ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন জানান, অবরোধের কারণে সড়কে গাড়ি চলাচল বন্ধ আছে। তবে পরিস্থিতি স্বাভাবিক আছে। অবরোধ চলাকালে এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সিমিতি জেএসএসের সশস্ত্র সদস্যদের সরিয়ে নিতে গত ২২ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করছে ইউপিডিএফ সমর্থিত সংগঠন গণঅধিকার রক্ষা কমিটি ও কারবারি অ্যাসোসিয়েশন। এর আগে একই দাবিতে ১১ অক্টোবর ও ১৫ অক্টোবর দুই দফা অবরোধ কর্মসূচি পালন করেন সংগঠনগুলো।