☰
✕

ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ৫২২ কোটি টাকা ছাড়াল

০৪ নভেম্বর, ২০২৬

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। 

দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।

আজ বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৭ দশমিক ৩২ পয়েন্ট বা ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫ হাজার ৩৪১ দশমিক ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ২৮৪ দশমিক ৩২ পয়েন্ট।

এদিন ডিএসইর অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ দশমিক ৭৮ শতাংশ বেড়ে ২ হাজার ৩৭ দশমিক ৬২ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) দশমিক ৬৪ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬ দশমিক ৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইতে মোট ৩৮৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৮৩টির দর বেড়েছে, ৫০টির কমেছে এবং ৫০টির দর অপরিবর্তিত ছিল।

দিন শেষে ১ লাখ ৫৬ হাজার ৭৯৬ টি ট্রেডের মাধ্যমে ডিএসইতে ১৬ কোটি ২৩ লাখ ১৫ হাজার ৬৪টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ৫ হাজার ২২২ কোটি ৮৭ লাখ টাকা। 

অন্যদিকে, দিন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৬৯ হাজার ৮২৭ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা।