০৫ নভেম্বর, ২০২৬
সিলেটের বিশ্বনাথে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মধ্যে আর্থিক সহায়তা বিতরণ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহফুজা হান্নান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ১০টি অসহায় ও হতদরিদ্র পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মাহফুজা হান্নান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ উপজেলা আমির মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, সিলেট জেলা মহিলা বিভাগের পরিচালক আঙ্গুরা বেগম, উপজেলা নায়েবে আমির মাস্টার ইমাদ উদ্দিন, বিশ্বনাথ পৌরসভা নায়েবে আমির আবদুস সোবহান, সেক্রেটারি জাহেদুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া ও আবদুর রহিম প্রমুখ।