☰
✕

ইউনিয়ন বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা

০৫ নভেম্বর, ২০২৬

 

খুলনার ডুমুরিয়া উপজেলার আমভিটা-রামকৃষ্ণপুর জোড়া বটতলা এলাকায় তরিকুল ইসলাম শেখ (৩৫) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় এ ঘটনা ঘটে। 

নিহত তরিকুল ডুমুরিয়া উপজেলার ১২ নম্বর রংপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম শেখের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত তরিকুল বটতলার গফফারের চায়ের দোকানে বসেছিলেন। এসময় মোটর সাইকেলে চড়ে অস্ত্রধারী দুর্বৃত্তরা দোকানে ঢুকে খুব কাছ থেকে গুলি করে হত্যা নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে