☰
✕

ডুমুরিয়ায় বালুবাহী ট্রাক খাদে, চালক-হেলপার আহত

০৫ নভেম্বর, ২০২৬

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া বাজারের পশ্চিম পাশে নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী একটি ট্রাক খাদে পড়ে গেছে। এতে ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। 

রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সাতক্ষীরাগামী ট্রাকটি মহাসড়কের দক্ষিণ পাশে খাদে পড়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় চালক সাইফুল ইসলাম ও তাঁর সহকারী আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন। নতুনচাকরি খুঁজুন

এ প্রতিবেদন লেখা পর্যন্ত খাদে পড়ে যাওয়া ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়নি।