১০ অক্টোবর, ২০২০
লেবাননের রাজধানী বৈরুতে একটি জ্বালানী ট্যাঙ্ক বিস্ফোরণে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবারের এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।
জানা গেছে, বৈরুতের তারিক-আল-জেদিদ জেলার একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের আগে ওই জ্বালানী ট্যাঙ্কটিতে আগুন লেগে যায়।এই বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।
গত আগস্টেও লেবাননে ভয়াবহ অ্যামোনিয়াম নাইট্রেট বিস্ফোরণে ২০৩ জন নিহত হন। আর এ কারণেই এবারের এই বিস্ফোরণে বৈরুতের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এক নারী টুইট বার্তায় লেখেন, বিস্ফোরণের শব্দে আমাদের বাড়ি কেঁপে উঠেছিল। আমরা আতঙ্কিত হয়ে হয়ে যাই এবং আমি যেখানে থাকি আশাপাশের সবাই চিৎকার করছিল।