☰
✕

ফের বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

০৬ নভেম্বর, ২০২৬

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া বাতিলের দাবিতে আবারও বিক্ষোভের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আগামী ৭ নভেম্বর দেশটির কেরালা রাজ্যের কোচি শহরে এ কর্মসূচি পালন করবে দলটি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেয় সিজেপি। ‘কোচিতে জন্তর মন্তর’ শিরোনামে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে কোচির রাজেন্দ্র ময়দানে। স্থানীয় সময় বিকেল ৪টায় শুরু হবে কর্মসূচি।

দলটির পোস্টে বলা হয়েছে, ‘গণতন্ত্র রক্ষা করুন, এসআইআর বাতিল করুন। আমাদের সঙ্গে যোগ দিন।’

বিক্ষোভে অংশ নেবেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। এ ছাড়া দলটির দক্ষিণাঞ্চলীয় প্রধান বিজয় মাল্লাঙ্গি ও জাতীয় সম্পাদক আফরিন নওয়াজও উপস্থিত থাকবেন।

দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার বিরুদ্ধে জন্তর মন্তরে বিক্ষোভ করতে গিয়ে দলটির নেতারা গ্রেপ্তার হন। এরপর কোচিতে নতুন করে এই কর্মসূচি ঘোষণা করল দলটি।

এর আগে গত মাসে অনুমতি ছাড়া জন্তর মন্তরে বিক্ষোভের চেষ্টা করায় অভিজিৎ দীপকেসহ সিজেপির কয়েকজন নেতাকে আটক করে দিল্লি পুলিশ। তাদের মধ্যে ছিলেন আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস।

পরে জন্তর মন্তরকে বিক্ষোভস্থলের তালিকা থেকে বাদ দেওয়া হলে এর প্রতিবাদ জানান দলটির নেতারা। নিষিদ্ধ ঘোষিত এলাকায় জাতীয় পতাকা প্রদর্শনের ঘটনায় সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করা হয়। এক সপ্তাহ কারাগারে থাকার পর ভবিষ্যতে সেখানে কোনো কর্মসূচি না করার মুচলেকা দিয়ে তারা মুক্তি পান।

এছাড়া গত ১ নভেম্বর দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিলে সমর্থন জানিয়েছিল সিজেপি। তবে রাহুল গান্ধীর নেতৃত্বে রামলীলা ময়দানে আয়োজিত সমাবেশে অংশ নেয়নি দলটি।

সূত্র: হিন্দুস্তান টাইমস