০৬ নভেম্বর, ২০২৬
চিকিৎসককে মারধর ও টাকা পয়সা ছিনিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে জনপ্রিয় দুই অভিনেতা-অভিনেত্রীকে। ঘটনাটি ঘটে ভারতের কেরলের পোন্নুরুন্নি এলাকার একটি ফ্ল্যাটে। মালয়ালম ওই দুই তারকার নাম অতুল্যা চন্দ্র ও বিবিন পেরুমপিল্লি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
জানা গেছে, অভিনেত্রী অতুল্যা নিজের খালার অসুস্থতার কথা বলে ফ্ল্যাটে ডাকেন তার এক পরিচিত চিকিৎসককে। গুরুতর অসুস্থতার খবর পেয়ে চিকিৎসকও ছুটে যান ওই ফ্ল্যাটে। কিন্তু ঢোকার পরই তার ওপর হামলা করে একদল লোক।
অভিযোগ উঠেছে ওই সময় তাকে মারধর করেন বিবিন। গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন অতুল্যা। তাঁর বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়ার ভয়ও দেখানো হয়। এরপর তার সঙ্গে থাকা দুটি ফোন, স্মার্টওয়াচ ও দামি ইয়ারপডস ছিনিয়ে নেয় আক্রমণকারীরা। সব মিলিয়ে যার আর্থিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ রুপি।
এ ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন চিকিৎসক। দুই দিন পর অভিযোগ জানান থানায়। ১২ জনকে আসামি করে দেন লিখিত অভিযোগ। এরপরই মাঠে নামে পুলিশের তদন্তকারী দল। আটক করে অতুল্যা ও বিবিনকে। বাকিদেরু খুঁজছে পুলিশ।