ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি দবিরুল ইসলাম গ্রেফতার

০৩ অক্টোবর, ২০২৪

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ অক্টোবর) রাত ২টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রুহিয়া থানার রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বালিয়াডাঙ্গী থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। মামলাটিতে তিনি প্রধান আসামি।