এমবাপেকে বাদ দিয়ে ফ্রান্সের দল ঘোষণা

০৪ অক্টোবর, ২০২৪

সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় দেপোর্তিভো আলাভেসের বিপক্ষে ম্যাচে এমবাপেকে তুলে নেন মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি। সেই সময় তার পায়ের সমস্যা নিয়ে কোচকে ইঙ্গিত করেন সাবেক পিএসজি তারকা। এরপর তার চোট ধরা পরলে, তিন সপ্তাহের জন্য মাঠের বাহিরে থাকতে হবে বলে জানা যায়। কিন্তু এরপরও ৩ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লিলের বিপক্ষে বদলি খেলোয়াড় হয়ে মাঠে নামতে দেখা যায়। তবে এরপরও হার নিয়ে মাঠ ছাড়তে হয় রিয়ালের।

তবে ফরাসির তারকাকে ঊরুর চোটের জন্য নেশনস লিগের দলের রাখেনি ফ্রান্স। দলের অধিনায়ককে ছাড়াই উয়েফা নেশনস লিগের স্কোয়াড ঘোষণা করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। মূলত তাকে পুরোপুরি সেরে উঠতে সময় দিতেই এই সিদ্ধান্ত নেন ফ্রান্সের কোচ।

এ বিষয়ে দেশম বলেছেন, ‘আমি এমবাপ্পের সঙ্গে তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছিলাম। বুধবার বদলি খেলোয়াড় হিসেবে নামলেও তার বিষয়টা এখনও পরিস্কার নয়। শনিবার তার আরও একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচ খেলতে পারবে কিনা প্রশ্ন আছে।’ তিনি আরও বলেছেন, ‘তার যে সমস্যা সেটা গুরুতর নয়। তবে চিকিৎসা দরকার পুরোপুরি সেরে উঠতে। আমি আসলে তার বিষয়ে ঝুঁকি নিতে চাইনি। সে কারণেই তাকে দলে রাখা হয়নি।’

এমবাপের বদলিতে ফরাসি দলে প্রত্যাবর্তন হয়েছে ক্রিস্টোফার এনকুকুর। ২০২৩ সালের জুনে ফ্রান্সের হয়ে খেলেন তিনি। এরপর নেশনস লিগের জন্য দলে ডাক পেলেন এই ফরাসি তারকা। এদিকে ফরাসি জার্সিকে বিদায় বলেছে আঁতোয়ান গ্রিয়েজমান ও ডিফেন্ডার রাফায়েল ভারানেও। এই তিন তারকাকে ছাড়া নেশনস লিগের দুই ম্যাচ খেলবে ফ্রান্স।

টুর্নামেন্টের দুটি ম্যাচই প্রতিপক্ষের মাঠে খেলবে ফ্রান্স। আগামী ১০ অক্টোবর ইসরায়েলের বিপক্ষে ম্যাচটি বুদাপেস্টে খেলবে দেশমের শিষ্যরা। আর ব্রাসেলেসে বেলজিয়ামের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। বর্তমানে লিগ ‘এ’ য়ের গ্রুপ ২ পয়েন্ট তালিকায় দুইয়ে আছে ফ্রান্স। ২ ম্যাচে তাদের পয়েন্ট ৩। অন্যদিকে সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ইতালি।

ফ্রান্স দল :

গোলরক্ষক : আলফোনসে আরিওলা, মাইক মাইগনান ও ব্রেইস সাম্বা।
ডিফেন্ডার: জোনাথন ক্লস, লুকাস ডিগনি, ওয়েসলি ফোফানা, থিও হার্নান্দেস, ইব্রাহিমা কোনাতে, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা ও দায়োত উপামেকানো।
মিডফিল্ডার: অঁরেলিয়ো চুয়োমানি, এদুয়ার্দো কামাভিঙ্গা, মাতেও গুয়েন্দৌজি, ইউসুফ ফোফানা, মানু কোনে ও ওয়ারেন জাই এমেরি।
ফরোয়ার্ড: ক্রিস্তোফার এনকুনকো, উসমান দেম্বেলে, রান্দাল কুলো মুয়ানি, ব্র্যাডলি বারকোলা, মাইকেল ওলিসে ও মার্কাস থুরাম।