☰
✕

ঝিনাইদহে কুকুরের কামড়ে প্রাণ গেল কৃষকের

০৭ নভেম্বর, ২০২৬

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে কুকুরের কামড়ে আক্রান্ত হওয়ার পর জলাতঙ্কের উপসর্গ দেখা দেওয়ায় নাসির উদ্দিন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া গ্রামে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।

নিহত নাসির উদ্দিন ধুলিয়া গ্রামের সানোয়ার মেম্বারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে নাসির উদ্দিনকে একটি কুকুর কামড় দেয়। এরপর তাঁর শরীরে জলাতঙ্কের উপসর্গ দেখা দেয়। শুক্রবার বিকেলে নিজ বাড়িতেই তাঁর মৃত্যু হয়।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম বিল্লাহ নাসির উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে তাঁর মৃত্যুর খবরে পরিবার-স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।