☰
✕

রাজধানীর মিরপুরে বাসে আগুন

০৮ নভেম্বর, ২০২৬

রাজধানীর মিরপুরে পল্লবী মেট্রোস্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে বিহঙ্গ পরিবহনের বাসটিতে এ ঘটনা ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মেট্রোস্টেশন এলাকায় দাঁড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। ওই সময় দ্রুত চালক ও হেলপার বাসের সিটগুলো সরিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল থেকে বাসটি নিরাপদে সরিয়ে নেয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘মেট্রো স্টেশনের পাশে একটি বাসে আগুনের সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশের টিম গেছে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে প্রাথমিকভাবে আমি সেটি বলতে পারছি না।’

তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে।

তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।