০৮ নভেম্বর, ২০২৬
রাজধানীর খিলগাঁও দক্ষিণ বনশ্রীর ইকরা আইডিয়াল মাদরাসার ‘বার্ষিক অভিভাবক সম্মেলন ও হিফজ সমাপনী পাগড়ি প্রদান-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি কনভেনশন হলে হিফজ সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান করা হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের বিভিন্ন মঞ্চ পরিবেশনা ছিল। শিক্ষার্থীরা কুরআন তিলাওয়াত, বাংলা ও ইংরেজি অর্থসহ হামদ-নাত, ইংলিশ স্পোকেন, ইংলিশ কনভারসেশন, ইংলিশ ডায়ালগ, ছড়া ও কবিতাসহ নানা আয়োজনের মাধ্যমে নিজেদের সক্ষমতার পরিচয় দিয়েছে।
প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতী নুরউদ্দিন নূরী জানান, ইকরা আইডিয়াল মাদরাসার আদর্শই হচ্ছে সারা বছর নির্দিষ্ট কারিকুলামের পাশাপাশি চিত্তবিনোদনমূলক নানা বিষয় শেখানো। তারই অংশ হিসেবে আনন্দদায়ক উৎসবের আয়োজন করা হয়েছে।
মাদরাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটিতে আরবি ও ইংলিশ ভার্সনের অধীনে হিফজ, আলিয়া এবং কওমি মাদানি নিসাবের সমন্বিত কারিকুলামে পাঠদান করা হচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্ব থেকেও শিক্ষার্থীরা এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে।