০৯ নভেম্বর, ২০২৬
“আমাদের ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখিব বারোমাস’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্লিন কাপাসিয়া কর্মসূচির পাইলট প্রকল্পের আওতায় ৫০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিতিতে কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার হাফিজুল হক।
সোমবার সকালে উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার আরিফুল ইসলামের সঞ্চালনায়, ফারুক ফকির ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডক্টর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সমবায় অফিসার মাহফুজুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জহুরা, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেলী নাজরীন, তারাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নাহার, বরুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন প্রমুখ।
এ প্রকল্পের আওতায় উপজেলার ১ শত ৭৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আদব, বিদ্যালয় নিজ বাস স্থানের পরিস্কার পরিচ্ছন্ন রাখার নিয়মাবলি সম্পর্কে প্রতিটি বিদ্যালয়ে ফারুক ফকির ফাউন্ডেশন নেতৃবৃন্দ পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত করে আগামী ৪৫ দিনের মধ্যে গ্রিন কাপাসিয়া ও ক্লিন কাপাসিয়া কর্মসূচির সুফল ভোগের আশাবাদ ব্যক্ত করেন।